1. admin@banglarmuktokontho.com : admin :
ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক রোগের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক রোগের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান।

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্কে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে র‍্যাবিস (Rabix-VC) ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের কাছে ৩০ পিস র‍্যাবিস ভ্যাকসিন তুলে দেন। এ সময় তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে প্রতি মাসে নিয়মিত আরও ৩০ পিস করে ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগীদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের সংকট ছিল। সরকারি সরবরাহ না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে বাইরে ফার্মেসি থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হতো। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগীদের দুর্ভোগ কমাতে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে পৌর প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, সরকারি সরবরাহে ভ্যাকসিনের ঘাটতি থাকায় পৌরসভার কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পৌর প্রশাসনের পক্ষ থেকে আজ ৩০ পিস র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং প্রতি মাসে আরও ৩০ পিস করে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এতে জলাতঙ্কের ঝুঁকিতে থাকা রোগীরা অনেকটাই উপকৃত হবেন।
তিনি পৌর প্রশাসকের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে এবং তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।

এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মানুষের জীবন রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হবে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্ত রোগীদের দ্রুত ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি। সে বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভার পক্ষ থেকে এই ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই