1. admin@banglarmuktokontho.com : admin :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার গায়ে। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি: নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার গায়ে।

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩২ Time View

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে বিরাজ করছে এক অনন্য উচ্ছ্বাস। ঈদের এই আনন্দকে আরও অর্থবহ করে তুলতে সমাজের বিত্তবানদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে।

ঈদ মানেই খুশি, আর সেই খুশি সবার মাঝে ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত আনন্দ। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, নতুন পোশাক, সেমাই, মিষ্টান্ন ও নানা উপহার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশুদের মাঝে ঈদের আনন্দ যেন কয়েকগুণ বেশি।
স্থানীয় সচেতন মহল মনে করেন, ঈদের মূল শিক্ষা হলো ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া। তাই সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ সত্যিকার অর্থেই সবার মাঝে ছড়িয়ে পড়বে।
এ বিষয়ে কালিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রাসেল শেখ বলেন, “ঈদ শুধু ব্যক্তিগত আনন্দের দিন নয়, এটি সামগ্রিকভাবে সমাজের সকল মানুষের মধ্যে সুখ ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার একটি বিশেষ মুহূর্ত। আমরা চাই, এই আনন্দে কেউ যেন বঞ্চিত না হয়।
পরিশেষে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এই প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

প্রতিবেদক:

মোঃ রাসেল শেখ
উপজেলা প্রতিনিধি, কালিয়া, নড়াইল জাতীয় দৈনিক ভোরের কাগজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই