1. admin@banglarmuktokontho.com : admin :
হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি: নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০২ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কস্থ ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান নাহিদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফরিদ উদ্দিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর সহকারী অধ্যাপক ডা. ইফতেখারুল আলম শিবলী এবং রফি উদ্দিন অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী রাশেদিন হাসান রুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে অতিথিরা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ২০১৭ সাল থেকে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশন এই অঞ্চলের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা সেবাসহ নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।
ঈদ সামগ্রীর প্যাকেটে সেমাই, চিনি, দুধসহ ঈদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের ঈদ উদযাপনে বড় সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই