1. admin@banglarmuktokontho.com : admin :
"কেন্দুয়ায় রোজাদারদের মাঝে পৌর মেয়র পদপ্রার্থী মজনু খন্দকারের ইফতার বিতরণ" - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

“কেন্দুয়ায় রোজাদারদের মাঝে পৌর মেয়র পদপ্রার্থী মজনু খন্দকারের ইফতার বিতরণ”

আশরাফ ইলিয়াস, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৬ Time View

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পৌরসদরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মজনু রহমান খন্দকারের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। এই সময় বাজারের তিন শতাধিক রোজাদার ব্যক্তিকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। ইফতার বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলমসহ আরো অনেক নেতা-কর্মী ও ভলান্টিয়ারগণ।

এবিষয়ে জনাব মজনু খন্দকারের সাথে কথা হলে তিনি বলেন, আমি ভবিষ্যতে খন্দকার ফাউন্ডেশন নামে একটা সংগঠন তৈরী করে এই ধরনের মানবিক ও বিভিন্ন সামাজিক উদ্যোগ বৃহৎ আকারে পরিচালনা করবো। আগে আমি এই ইফতারটা শুকনো খাবার দিয়ে প্যাকেট আকারে নিয়মিত দিতাম এবারই প্রথম এভাবে বড় পরিসরে দিচ্ছি। আগামী থেকে পুরো রমজান মাসে প্রতিদিন এভাবে ইফতার বিতরণের পরিকল্পনা রয়েছে। আমাদের খন্দকার পরিবার একটা ঐতিহ্যবাহী ও স্বনামধন্য পরিবার।পরিবারের লোকজনের সাথে খন্দকার ফাউন্ডেশন গঠনের বিষয় নিয়ে বসে আমরা সবিস্তারে আলোচনা ও বাস্তবায়নের পরিকল্পনা করবো। খন্দকার ফাউন্ডেশনকে একটি মানবিক ও সামাজিক উন্নয়নের কাজের জন্য যথোপযুক্ত প্লাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ্।

যেকোনো সামাজিক ও মানবিক সহায়তায় এই প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই