1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে গণধর্ষণ !গ্ৰেফতার-৪ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে গণধর্ষণ !গ্ৰেফতার-৪

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭০ Time View

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে গণধর্ষণ !গ্ৰেফতার-৪

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার ( আব্দুল্লাহ বাজার ) নগর বানিয়াদী এলাকায় ২৯ শে এপ্রিল এক কিশোরী ছদ্মনাম ফৌজিয়া ( ১৭ )-কে পালাক্রমে গনধর্ষণ করার সংবাদ পাওয়া গেছে। জানা যায় , এক-ই এলাকার কসাই জাকিরের দুশ্চরিত্র লম্পট ছেলে বাইজিদ (২৫), আব্দুরের চরিত্রহীন লম্পট ছেলে ফয়সাল ,(২২) মাসুমের দুশ্চরিত্র লম্পট ছেলে প্লাবন (২৩) এবং লম্পট সিয়াম পিতা অজ্ঞাত পালাক্রমে ধর্ষণ করে। জানা যায় , এই চার জন চরিত্রহীন লম্পট যুবক কিশোরীকে জোর পূর্বক ধরে নিয়ে হাত পা বেঁধে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে গনধর্ষণের পর তাকে হত্যার চেষ্টা করে। তখন কিশোরীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ধর্ষণকারীরা দ্রুত দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা বাবুল , প্রধান উপদেষ্টা নূরুজ্জামান পিটু ও নির্বাহী সদস্য মোঃ জাকারিয়া ঘটনাস্থল ( আব্দুল্লাহ বাজার ) নগর বানিয়াদী উপস্থিত হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনা মাধবদী থানা পুলিকূ অবহিত করেন। এ সংবাদ পেয়ে মাধবদী থানার অফিসার্স ইনচার্জ ( ওসি )-এঁর দিকনির্দেশনায় তদন্ত অফিসার আজিজ হাওলাদার সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক এলাকার বিভিন্ন স্থানে একটি চিরুনি অভিযান চালিয়ে চারজন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে একটি শান্তি মিছিল বের হয় এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানান। এ ব্যাপারে ধর্ষিতার অভিভাবক মাধুরী মাধবদী থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং ধর্ষনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা বাবুল মাধবদী থানার তদন্ত অফিসার আজিজ হাওলাদার সহ অভিযানে অংশ গ্রহণকারী সকল পুলিশ কর্মকর্তাদের সাধুবাদ জানান এবং ন্যায় বিচারের আহ্বান জানান। এ ব্যাপারে মাধবদী থানার তদন্ত অফিসার আজিজ হাওলাদার জানান অভিযোগ পেয়ে তাৎক্ষণিক একটি চিরুনি অভিযান চালিয়ে চারজন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে , আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই