1. admin@banglarmuktokontho.com : admin :
সেনবাগে শোকের ছায়া: প্রখ্যাত ক্রীড়াবিদ ও শিক্ষক মাস্টার হেদায়েত উল্লাহ চৌধুরীর ইন্তেকাল - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেনবাগে শোকের ছায়া: প্রখ্যাত ক্রীড়াবিদ ও শিক্ষক মাস্টার হেদায়েত উল্লাহ চৌধুরীর ইন্তেকাল

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭১ Time View

নোয়াখালীর সেনবাগে নেমে এসেছে শোকের ছায়া। সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাবুপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সবার প্রিয় শিক্ষক মাস্টার হেদায়েত উল্লাহ চৌধুরী আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ( ৩ মার্চ ) সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন, সেনবাগ সরকারি পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম হাবিব উল্ল্যাহ চৌধুরীর সুযোগ্য সন্তান। পিতার আদর্শ ও শিক্ষার আলো বুকে ধারণ করে তিনি নিজেও সমাজে একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ক্রীড়াচর্চা ও তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করেছেন।

মাস্টার হেদায়েত উল্লাহ চৌধুরী ছিলেন অত্যন্ত সদালাপী, বিনয়ী ও পরোপকারী। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তাঁর ইন্তেকালের খবরে এলাকায় শোকের মাতম বিরাজ করছে। আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও অসংখ্য শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের জানাজার নামাজ মরহুম হাবিব উল্লাহ চৌধুরী মসজিদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭:০০টায় বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে এলাকাবাসী এক শূন্যতা অনুভব করছেন, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই