1. admin@banglarmuktokontho.com : admin :
খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ

এম এ আলিম রিপন:সুজানগর প্রতিনিধিঃ-পাবনা।।
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-আব্দুল হালিম সাজ্জাদ

এম এ আলিম রিপন:সুজানগর প্রতিনিধিঃ-পাবনা।। পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেছেন,বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিগত প্রায় ১৭ বছর দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম,খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন,তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসররা। দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। শনিবার সুজানগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজ দলের মধ্যে কোনো প্রকার বিভাজন সৃষ্টি করা যাবে না। শেখ হাসিনা গণহত্যা চালিয়ে,দেশ লুটপাট করে পালিয়ে গেলেও তার দোসররা এখনও রয়ে গেছে, দেশের প্রতিটি পাড়া মহল্লায় তারা এখনও ষড়যন্ত্র করছে। সুযোগ বুঝে দেশকে আবারও তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ‘ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীর শক্তি নাই, আমাদের বিএনপিকে পরাজিত করতে পারে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন,এই সরকার (অন্তর্বর্তী সরকার) এর কাছে প্রত্যাশা তারা দ্রুত নির্বাচনের আয়োজন করবে। আমরা ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা চাই না,এই সময় কোনো দুষ্কৃতকারী চক্র আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক। তিনি বলেন,পাবনা-২ আসনে আওয়ামী শাসন আমলে এমপি এসেছে,এমপি গেছে। কিন্তু এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সেবা করে যাব ইনশআল্লাহ। স্থানীয় এন এ কলেজ মাঠে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী সরদারের সভাপতিত্বে ও সুজানগর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,কেন্দ্রীয় কৃষকদল নেতা শরিফুল ইসলাম শাওন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর খাঁন,বিএনপি নেতা আব্দুল বাতেন ও রুহুল খান,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কেরামত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,যুবনেতা আব্দুল্লাহ আল মামুন,নবী মোল্লা, সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল টিপু,ছাত্রদল নেতা আলম মন্ডল,মামুন ইসলাম,এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল,ছাত্রনেতা তারেক হোসেন ও মনিরুজ্জামান মনা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই