1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামে আইনজীবী হত্যাকান্ড:এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

চট্টগ্রামে আইনজীবী হত্যাকান্ড:এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

চট্টগ্রামে আইনজীবী হত্যাকান্ড:এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-
গতকাল ২৬ নভেম্বর ২০২৪ ইং মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীর জামিনকে কেন্দ্র তার অনুসারীদের আদালত চত্বরে হামলা ভাংচুর ও সংঘর্ষ হয়। এসময় চিন্ময় ব্রম্মচারীর অনুসারীদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অ্যাডভোকেট সাইফুল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি’র আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এক গভীর চক্রান্তে মেতে উঠেছে পরাজিত শক্তি ও দোসররা। তারা অবিলম্বে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। তারা সরকারকে দেশ বিরোধী চক্রকে চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় নেতৃবৃন্দ দেশে ও দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের দিকে জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তারা নিহত সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই