1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজি ড্রাইভারসহ দুজন আহত হয়েছেন। নিহত মো.ইয়ামিন ওরফে হেনজু (২৫)। তিনি হাতিয়ার হরনী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো.বাহারের ছেলে। সোমবার
(২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়,সকাল সাড়ে ৬টার দিকে হেনজু সিএনজি চালিত অটোরিকশা যোগে চেয়ারম্যান ঘাট থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে অপরদিক থেকে আসা পিকআপ ভানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ২জন সিএনজি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর ব্রীজ এলাকায় পৌছলে হেনজু মারা যায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই