1. admin@banglarmuktokontho.com : admin :
সাঁথিয়া আত্মসমর্পণ চরমপন্হী নেতাকে কুপিয়ে হত্যা। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

সাঁথিয়া আত্মসমর্পণ চরমপন্হী নেতাকে কুপিয়ে হত্যা।

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

সাঁথিয়া আত্মসমর্পণ চরমপন্হী নেতাকে কুপিয়ে হত্যা।

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার সাঁথিয়ায় বকুল মিয়া (৪৫) নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বকুল ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশনের ছেলে। রোববার (২৪ নভেম্বর, ২০২৪) রাত ৯ টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি স্কুলের কাছে রাস্তার উপর এ ঘটনা ঘটে। এ সময় বকুলের ভাতিজা আলেপ হোসেনকেও (২৫) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থল থেকে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, বকুল মিয়া একজন চরমপন্থি দলের সদস্য। তাদের কোন অভ্যন্তরীন কোন্দল বা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে মনে হচ্ছে। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই