1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামে তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের প্রতিবাদী গণমিছিল - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার ইফতার মাহফিল ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক। জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “

চট্টগ্রামে তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের প্রতিবাদী গণমিছিল

স ম জিয়াউর রহমান,স্টাফ সমগ্র বাংলাদেশ:-
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

চট্টগ্রামে তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের প্রতিবাদী গণমিছিল

স ম জিয়াউর রহমান,স্টাফ সমগ্র বাংলাদেশ:- চট্টগ্রাম নগরের নতুন ব্রীজ এলাকায় গতকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলা ও অবৈধ-অগণতান্ত্রিক ড.ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে এক প্রতিবাদী গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি নতুন ব্রীজ থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু সংযোগ সড়ক পদক্ষিণ করে কোতোয়ালি মোরে এসে শেষ হয়। গণমিছিলে চট্টগ্রামের নগর ও বিভিন্ন উপজেলা থেকে হাজারেরও বেশি সংখ্যক তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা অংশ নেন। এসময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে নতুন ব্রীজ থেকে কোতোয়ালি মোর পর্যন্ত।
এসময় নেতৃবৃন্দরা শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার ভয় নেই,আমরা আছি লক্ষ ভাই। অবৈধ সরকার, মানিনা মানবোনা। স্লোগান দিতে দিতে পুরো এলাকা প্রকম্পিত করে তুলে তারা। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন,স্বাধীন বাংলাদেশের মাটিতে কোন রাজাকার,দেশদ্রোহী ও পাকিস্তানি দোসরদের ঠাঁই হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে আবারও বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাবে।
তারা আরও বলেন,অবৈধ ড.ইউনুস দেশী বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। দেশ ধ্বংসের পায়তারা করছেন পাকিস্তানি দোসরদের সাথে নিয়ে,এটা কখনো মুক্তিযুদ্ধের বাংলায় হতে দেওয়া যাবে না। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মো : শাহ আলম,মো:জিয়াউর রহমান,আব্দুল খালেক,নুরুল ইসলাম,রবিউল করিম,আব্দুল মান্নান,মো:জসিম উদ্দিন, রিদওয়ানুল করিম,রাজু বড়ুয়া,সৈকত তালুকদার,বাবলু দে,সুভাষ বসু,হারাধন দেব,জয় দে,নুরুল ইসলাম,বাবু ধর,সুভাষ বসু,লিয়াকত হোসেন,দুলাল ভৌমিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই