1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব' নেবুলাস'এর যাত্রা শুরু - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার ইফতার মাহফিল ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক। জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “

নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব’ নেবুলাস’এর যাত্রা শুরু

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব’ নেবুলাস’এর যাত্রা শুরু

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে“মেধা বিকাশে সমন্বিত প্রয়াস”এই প্রতি পাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মত যাত্রা শুরু করে বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন‘নেবুলাস’NEBULOUS। সম্পুর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রথমবারের মতো উপজেলার চালাকচরে একটি অভিজাত শ্রেণির রেস্টুরেন্টে দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনটির ১১ সদস্য নিয়ে সংগঠনটির আত্বপ্রকাশ ঘটে। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সাবেক সহকারী কিউরেটর ও বর্তমান শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দর (চট্টগ্রাম) এর সহকারী পরিচালক (প্রশাসন) জনাব মুমিনুর রশিদ। এতে উপস্থিত থাকেন কমিটিতে থাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য সদস্যরা। এরা হলেন,মাহমুদুল হাসান কাউসার,আবু বকর সিদ্দিক,ইসতিয়াক আহমেদ, আশরাফুল হক রবিন,শফিকুল ইসলাম,সৈকত আহমেদ, রাউফুর রহমান মৃদুল,হাসিবুল সরকার,কাউসার মাহমুদ কমল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জোবায়ের মাহমুদ সৌরভ।‘নেবুলাস’সামাজিক সেবামূলক সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মেধা বিকাশ,বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন, বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা,অলিম্পিয়ার্ড,কুইজ প্রতিযোগিতা,বৃত্তিমূলক কার্যক্রম,বিষয় ভিত্তিক সেমিনার, কারিগরি জ্ঞান বিকাশে ব্যবহারিক ক্যাম্প,সামাজিক সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি। এছাড়াও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক কার্যক্রম (বৃত্তিপ্রদান,শিক্ষা উপকরণ প্রদান,ও বিশেষ প্রনোদনা প্রদান) গ্রহণে এ সংগঠনটি কাজ করবে। সংগঠনটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা গণমাধ্যমকে জানান,সামাজিক দ্বায়বদ্ধতা থেকে তারা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সমাজের দরিদ্র ভাই-বোনদের শিক্ষা সহায়তা,দেশ ও সমাজের উন্নতি নির্ভর করে এমন শিক্ষা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা,বিভিন্ন সামাজিক কার্যক্রম সমপন্ন করার পরিকল্পনা করেছি ও সভায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সমাজকল্যানমূলক কাজের সাফল্য কামনা করেন। সেই সাথে ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে আত্বপ্রকাশ অনুষ্ঠান সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই