1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী চাটখিলে বিএনপিকে সু সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে চলেছেন মোস্তফা কামাল - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

নোয়াখালী চাটখিলে বিএনপিকে সু সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে চলেছেন মোস্তফা কামাল

দৈনিক বাংলার মুক্তকন্ঠ - রিপোর্ট:বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী।
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

নোয়াখালী চাটখিলে বিএনপিকে সু সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে চলেছেন মোস্তফা কামাল

রিপোর্টঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ।। নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, চাটখিলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে চলেছেন। চাটখিল উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে প্রতিদিন আলাপ আলোচনা করে দলকে সুসংগঠিত করতে বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করছেন তিনি। চাটখিল পৌরসভার সাবেক সফল মেয়র মোস্তফা কামাল দৈনিক বাংলার মুক্তকন্ঠ এর সম্পাদকের সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন,আগামী দিনের রাষ্ট্রনায়,বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিদিন কোন না কোন সমাবেশে-সম্মেলনে,কনফারেন্সে ভিডিও বার্তায় যুক্ত হয়ে যেসব দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের তা পালন করতে হবে। তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে অনুধাবন করে দলকে সুসংগঠিত করতে হবে। তিনি বলেন আমরা আমাদের নেতা ( তারেক রহমান) এর নির্দেশনা মেনেই কাজ করছি। মোস্তফা কামাল বলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি,বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা,নোয়াখালী-১.আসনে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল থেকে যাতে বিপুল ভোটে জয়লাভ করে সেজন্য এখন থেকেই আমাদেরকে মাঠে কাজ করতে হবে। তিনি বলেন,বিএনপি জনগণের দল। বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগ জনগণের সাথে যেমন খারাপ আচরণ করেছে, সেই ধরনের আচরণ বিএনপির নেতাকর্মীদের করা যাবেনা বলে তিনি মন্তব্য করেন। চাটখিলে বিএনপির রাজনীতিতে মোস্তফা কামালের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। গত ১৫ বছরে তিনি এবং তার একমাত্র পুত্র মাহবুবুর রহমান জুয়েল বহুবার হামলা মামলা শিকার হয়েছেন। নির্যাতন করা হয়েছিল তাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই