1. admin@banglarmuktokontho.com : admin :
নৌ সেক্টরে শ্রমিকদের সরকারি গেজেট অনুযায়ী বেতনসহ সুবিধাদি পরিশোধ করার মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাবো-হাজী মো.শফি আহম্মেদ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ

নৌ সেক্টরে শ্রমিকদের সরকারি গেজেট অনুযায়ী বেতনসহ সুবিধাদি পরিশোধ করার মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাবো-হাজী মো.শফি আহম্মেদ

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

নৌ সেক্টরে শ্রমিকদের সরকারি গেজেট অনুযায়ী বেতনসহ সুবিধাদি পরিশোধ করার মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাবো-হাজী মো.শফি আহম্মেদ

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
নৌ-পথে লাইটারেজ জাহাজযোগে পণ্য পরিবহণে বিডব্লিউটিসিসি গঠন করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিশেষ অবদান রাখায় ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন অফ চিটাগাং (আইভোয়াক) সভাপতি হাজী মো.শফি আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আজ ৫ নভেম্বর ২০২৪ইং মঙ্গলবার দুপর ১২টায় আগ্রাবাদস্থ কার্যালয়ে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি.নং চট্ট-২০৯০,বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি.নং-বি-২১৪৩,বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি.নং-বি-২১৪৮ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নসহ সভাপতি মো.সেলিম মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক আকতার জামান মাস্টার বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরি সভাপতি নুরুল আলম মাস্টার, জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সম্পাদক মো.জনি সুকানী,সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো.হেলাল মৃধা সুকানী,শাওন সুকানি প্রমুখ। শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাত কালে আইভোয়াক সভাপতি হাজী শফি আহম্মেদ বলেন,নৌ শিল্পকে বাঁচাতে হবে। নৌ-সেক্টরে বিরাজমান সংকট কাটিয়ে তুলতে শ্রমিকদের সরকারি প্রকাশিত গেজেট অনুযায়ী বেতনসহ সুবিধাদি নিয়মিতভাবে পরিশোধ করা জরুরি। শ্রমিক অসন্তোষ কাটিয়ে তুলে মালিক শ্রমিক ঐক্যের মাধ্যমে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা চাই। তিনি বলেন,ইদানিংকালে জাহাজে চুরি ডাকাতি হচ্ছে-তা কঠোর হস্তে দমন করার জন্য সরকারের নিকট দাবি করছি এবং দেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহণ রুটে পণ্য পরিবহণে শৃঙ্খলা রক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই