1. admin@banglarmuktokontho.com : admin :
বালিয়াকান্দিতে গাছের গুড়ি চাপায় নসিমন চালকের মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

বালিয়াকান্দিতে গাছের গুড়ি চাপায় নসিমন চালকের মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী।।
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

বালিয়াকান্দিতে গাছের গুড়ি চাপায় নসিমন চালকের মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছের গুড়ি চাপায় রায়হান মোল্লা (২১) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। সে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে। শনিবার বিকাল ৫টার সময় বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশ্মশানের সামনে নসিমন থেকে গাছের গুড়ি নামানোর সময় এ ঘটনাটি ঘটে। 

রায়হানের চাচা রবিউল ইসলাম বলেন, বোয়ালমারী থেকে চাচা-ভাতিজা দু’টি নসিমন ভর্তি গাছের গুড়ি নিয়ে বালিয়াকান্দি মহাশ্মশানের সামনে আসে। সেখানে গাছের গুড়ি নামাতে গিয়ে দড়ি খোলার সাথে সাথে তার বুকের উপর গুড়ি পড়ে। লোকজনের সহায়তার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. প্রতাপ মন্ডল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই