1. admin@banglarmuktokontho.com : admin :
কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ “
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ “ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করেন।
আজ ০১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের হয়ে। পরে আলোচনা সভা, সনদ বিতরণ, উদ্যোগতাদের যুব ঋণ বিতরণ ও সমাজিক বনায়নের জন্য যুব সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের কর্মকর্তা ও সদস্য, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই