1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে তাজ(প্রাঃ)হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মনোহরদীতে তাজ(প্রাঃ)হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

মনোহরদীতে তাজ(প্রাঃ)হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত তাজ(প্রাঃ)হাসপাতাল এর মালিক ও পরিচালক ডাঃমোঃশাহাদত হোসেন এর বিরুদ্ধে ভূল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার(২২ অক্টোবর)রাতে নবজাতকের বাবা মোঃমোবারক হোসেন বাদী হয়ে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাদী মোঃ মোবারক হোসেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবকে জানান,নবজাতক ডেলিভারির এক মাস পূর্বেই ডাঃ শাহাদত হোসেন রোগীকে সিজার করাতে হবে বলে চাপ প্রয়োগ করেন। আমি আমার সন্তানের ওজন কতটুকু আড়াই কেজি হয়েছে কি না এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার বলেন সবকিছু ঠিকঠাক আছে সিজার করাতে হবে,সিজারের পর নবজাতকের অবস্থা আশঙ্কাজনক দেখে
পরের দিন সকাল ৯ টায় নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডাঃ আনিছুর রহমান দেখায়,ডাঃ আনিছুর রহমান এর পরামর্শ অনুযায়ী নবজাতকটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নবজাতক কে দেখে বলেন, এটা সময়ের আগেই সিজার করা হয়েছে, এই মুহূর্তে আইসিও তে রাখতে হবে ঢাকা নিয়ে যান,ঢাকা নিয়ে যাওয়ার পথেই নবজাতকের মৃত্যু হয় ।

এ ব্যাপারে মুঠোফোনে ডাঃ মোঃ শাহাদাত হোসেন এর কাছে চাইলে,তিনি বলেন দ্বিতীয় সিজার সময়ের ১৫ থেকে ২০ দিন আগেই করে থাকি। হাসপাতালের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এটা লং প্রসেস,লাইসেন্স এর জন্যে আবেদন করে রেখেছি।

তদন্ত কর্মকর্তা এস আই শহিদুল বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করি,ঘটনার সত্যতা পাওয়া গেছে তদন্ত এখনো চলমান রয়েছে । এই বিষয়ে সমাজিক ভাবে বাদী – বিবাদী আপোষ করে কিনা ? দেখি। আপোষ না হলে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই