1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়া বিএনপি'র পুরনো কমিটি নিয়ে চরম বিপাকে দলীয় নেতাকর্মীরা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

কেন্দুয়া বিএনপি’র পুরনো কমিটি নিয়ে চরম বিপাকে দলীয় নেতাকর্মীরা

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১০৮ Time View

কেন্দুয়া বিএনপি’র পুরনো কমিটি নিয়ে চরম বিপাকে দলীয় নেতাকর্মীরা

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির পুরনো কমিটিগুলোর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসায় দলে অস্থিরতা বিরাজ করছে। দলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। বিশেষত গত কয়েক মাস ধরে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠে আসায় সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির কমিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে দোকান দখল নিয়ে বিরোধ গড়ায় ভয়াবহ সংঘর্ষে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধে,যেখানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ১২ বছর ধরে চলমান এই বিরোধ সংঘর্ষের রূপ নেয়,যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দলীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মীরা নানা প্রশ্ন তুলছেন।
তারপর ৩ অক্টোবর বৃহস্পতিবার পাইকুরা ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার বাড়ি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল এবং ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। এ ঘটনায় তাকে আটক করে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। পরে ৯ অক্টোবর তাকে দলের সভাপতি পদ থেকে বহিষ্কার করে পুরো ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২১ অক্টোবর রাতে রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু (৫০) সহ আরও দুইজনকে যৌথবাহিনী জুয়া খেলার সাথে সংস্লিষ্ঠতার কারনে আটক করে। দলের নেতাকর্মীদের দাবি,এইসব নেতার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের,কিন্তু দলীয় কমিটি কোনও পদক্ষেপ নেয়নি। পৌর বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মজনু খন্দকার বলেন,দলীয় ভাবমূর্তির ক্ষতি হয়েছে,কারণ দলের বর্তমান নেতৃত্ব দুর্নীতির বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এই কারণে দলের কর্মীরা হতাশ। তিনি আরও বলেন,দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভাবমূর্তি পুনরুদ্ধারে নেত্রকোনা জেলা ও কেন্দুয়া উপজেলা বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা প্রয়োজন। কেন্দ্রীয় নেতৃত্বের এখনই হস্তক্ষেপ করা উচিত। দলের বর্তমান পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় কমিটির উদ্যোগ প্রত্যাশা করছে স্থানীয় কর্মী ও সমর্থকরা। নতুন নেতৃত্বের মাধ্যমে দল আবারও উজ্জীবিত হবে,এমন আশা ব্যক্ত করেছেন তৃণমূল নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই