1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলবাড়ীরতে বিষ প্রয়োগে ৩ একর জমির ধান নষ্টের অভিযোগ। - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

ফুলবাড়ীরতে বিষ প্রয়োগে ৩ একর জমির ধান নষ্টের অভিযোগ।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

ফুলবাড়ীরতে বিষ প্রয়োগে ৩ একর জমির ধান নষ্টের অভিযোগ।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে কীটনাশক (বিষ) প্রয়োগে ৩ একর জমির ধান নষ্ট করে দিয়েছেন অ্যাডভোকেট শফিউল ইসলাম এমন অভিযোগ এনে ফুলবাড়ী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বর্গচাষি কৃষক আমিনুল ইসলাম। অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গনিপুর গ্রামের কৃষক মো.আমিনুল ইসলাম বাড়ির গরু,ছাগল বেচে,এনজিও থেকে ঋৃন করে স্থানীয় আব্দুল খালেক ও খাজের পোদ্দার এর নিকট থেকে বর্গাসুত্রে ৩ একর জমি গ্রহণ করে জিরা ধান রোপন করেন। আর কিছুদিন পর সেই ধান কেটে ঘরে তোলার কথা। এরই মধ্যে পুর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রভাবশালী অ্যাডভোকেট মো.শফিউল ইসলাম তার লোকজন নিয়ে গত ১৭ অক্টোবর দিবাগতরাতে আনুমানিক ১২ টায় আমিনুলের রোপনকৃত জমির ধানে বিষ প্রয়োগ করে ধান গাছ গুলো নষ্ট দেয়। এতে কৃষক আমিনুল ইসলাম এর প্রায় সাড়ে ৪ লক্ষটাকা ক্ষতি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে স্থানীয়দের সাথে কথা বলা হলে তারা মনে করেন ধান নষ্টকারীরা দেশের শত্রু তাদের দৃষ্টান্ত মুলোক শাস্তি হওয়া দরকার। ফুলবাড়ী থানার আফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো.আরিফুজ্জামান আরিফ বলেন,এলুয়াড়ী ইউনিয়নের গনিপুরে ৩ একর জমিতে বিষ প্রয়োগে ধান নষ্ট করা হয়েছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব শীঘ্রই অপরাধিদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.রুম্মান আক্তার বলেন,আমার বিএস মারফৎ আমি জানতে পেরেছি যে এলুয়াড়ী ইউনিয়নের গনিপুরে ৩ একর জমিতে বিষ প্রয়োগে ধান নষ্ট করা হয়েছে। আমি এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি । যদি পাই তাহলে ক্ষতিগ্রস্থ কৃষককে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই