1. admin@banglarmuktokontho.com : admin :
পটুয়াখালী জেলা গলাচিপায় মেহেদী হত্যার বিচার চায় এলাকাবাসী - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

পটুয়াখালী জেলা গলাচিপায় মেহেদী হত্যার বিচার চায় এলাকাবাসী

মোঃনুহুইসলাম স্টাফ রিপোর্টার পটুয়াখালীঃ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

পটুয়াখালী জেলা গলাচিপায় মেহেদী হত্যার বিচার চায় এলাকাবাসী

মোঃনুহুইসলাম স্টাফ রিপোর্টার পটুয়াখালীঃ
গলাচিপায় মেহেদী হাসান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন নিহতের বন্ধু, স্বজন, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম খান, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত ও নিহতের বাবা ইউনূস দুয়ারী। মানববন্ধনের ব্যানারে হত্যায় জড়িত মোমেন হাওলাদার, মনির দুয়ারী, শাহাবুদ্দিন দুয়ারী, কবির দুয়ারী, মহসিন দুয়ারী, শাওন দুয়ারী, শাহীন হাওলাদার, লাল মিয়া দুয়ারী ও শিপন দুয়ারীর ছবি দেয়া হয়। এসময় দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন বক্তারা। এর আগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ডাকুয়া ইউনিয়নের আটখালী বাজারে মেহেদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পাড় ডাকুয়া গ্রামে পানের বরজ নির্মাণ করতে গিয়ে প্রতিপক্ষ মনির দুয়ারী, মোমেন ও তার সঙ্গীদের হামলায় গুরুতর আহত হন মেহেদী। এক সপ্তাহ মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন মেহেদী বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই