1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে নড়াগাতী নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

নড়াইলে নড়াগাতী নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শেখ রাসেল, নড়াইল জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ Time View

নড়াইলে নড়াগাতী নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
এস এম আবু ঈসা কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী নাশকতা মামলায় ধনঞ্জয় দাস মিন্টু (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে নড়াগাতী থানায় বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নয়ন বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে ধনঞ্জয়কে গ্রেফতার করেন। ধনঞ্জয় দাস মিন্টু কালিয়া উপজেলার চোরখালী গ্রামের শ্যামল দাসের ছেলে। তিনি খাশিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পুলিশ জানায়,চলতি বছরের ২৬ আগস্ট রাতে নড়াগাতী থানায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক (মুক্তি) ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী। এ মামলায় আরও অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, এ বছরের ২৬ আগস্ট থানায় দায়ের করা মামলায় ধনঞ্জয় দাস মিন্টুকে সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই