1. admin@banglarmuktokontho.com : admin :
গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে:-আব্দুল কাদির ভূইয়া জুয়েল - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে:-আব্দুল কাদির ভূইয়া জুয়েল

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View

গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে:-আব্দুল কাদির ভূইয়া জুয়েল

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

যারা দেশনায়ক তারেক রহমানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে বিরাজনীতি কায়েম করেছিল তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আগষ্টে যারা গনহত্যা করেছে,যারা মা বোনদের সম্ভ্রম নষ্ঠ করেছে তাদের বিচার বাংলার মাটিতে ই হবে।

শনিবার (১৯অক্টোবর)বিকালে উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত,উপজেলা বিএনপির কারা নির্যাতিত নেতা মোঃ সালাহউদ্দিন আহমেদের,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,আমলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির ভূইয়াসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। পতিত সরকার এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও লুটপাটের শিকার হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেই হাসিনা সরকারের গুণ্ডাবাহিনী দিয়ে গুম-খুন ও ষড়যন্ত্রমূলক মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে।আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার হরণ করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই