1. admin@banglarmuktokontho.com : admin :
"নেত্রকোনার বারহাট্রায় পল্লি বিদ্যুৎ এর এজিএম গ্রেফতার" - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

“নেত্রকোনার বারহাট্রায় পল্লি বিদ্যুৎ এর এজিএম গ্রেফতার”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View

“নেত্রকোনার বারহাট্রায় পল্লি বিদ্যুৎ এর এজিএম গ্রেফতার”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোনার বারহাট্রা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকা থেকে একটি পুলিশের টীম আসার পর নেত্রকোনা শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাত দশটার দিকে তাকে গ্রেফতার করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী তাকে আটক করে বারহাট্রা থানায় নিয়ে যাওয়ার পর থানা পুলিশ কিছুক্ষণ রেখে ছেড়ে দিয়েছিল।

সেদিন তারা নানা দাবি আদায়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার দশ উপজেলা ও পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর উপজেলা মিলিয়ে মোট ১২ টি উপজেলায় কোন আগাম নোটিশ ছাড়াই কমপ্লিট শাটডাউন করে। এতে করে প্রায় সাড়ে ৬ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ভোগান্তিতে পড়ে।

এনিয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবু সাইদ বলেন, অভিন্ন চাকরি বিধি ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের ২০ জন কর্মকর্তাকে বিনা নোটিশে অব্যাহতি দেয়া হয়েছে ও একজনক কর্মকর্তাকে আটক করা হয়েছে। অব্যাহতি দেয়া কর্মকর্তাকে স্বপদে বহাল ও মামলা প্রত্যাহসরসহ সব দাবি মেনে নিতে হবে।

বারহাট্রা পল্লী বিদ্যুতের ডিজিএম মাহফুজুর রহমান বলেন, আরবি ও পবিস একত্রিত করার দাবি করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়নি।উল্টো আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার পায়তারা করছে পিআরবি। আমাদের ২০ জন কর্মকর্তাকে বিনা নোটিশে অব্যাহতি দেয়া হয়েছে আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অব্যাহতি দেয়া সকল কর্মকর্তাকে পুনর্বহাল,মামলা প্রত্যাহারসহ আমাদের সকল দাবি মেনে নিতে হবে।

রাতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, নেত্রকোনার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ তিনি আন্দোলনকারীদের সাথে বসেন।জেলা প্রশাসকের কার্যালয়ে ঐ বৈঠকে শান্তিপূর্ন আলোচনা শেষে সন্ধ্যা ৭ টার দিকে আন্দোলনকারীরা বিদ্যুৎ সরবরাহ চালু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই