1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে ৫ জনকে পিটিয়ে জখম ৯৯৯-এ কল করে রক্ষা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

ঝিনাইদহ কালীগঞ্জে ৫ জনকে পিটিয়ে জখম ৯৯৯-এ কল করে রক্ষা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে ৫ জনকে পিটিয়ে জখম ৯৯৯-এ কল করে রক্ষা।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কালীগঞ্জে রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় ইঞ্জিন মিস্ত্রি তারেক মালিথা (২৮) সহ ৫ জনকে পিটিয়ে জখম ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সময় একজন পালিয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাদের রক্ষা করে। ওই রাতেই আহতদের কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে গুরুতর জখম গৌতম কুমারকে প্রথমে যশোর ও পরে খুলনাতে রেফার্ড করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা ৮ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য আনুমানিক রাত দেড়টার দিকে উপজেলার দুল্লালমুন্দিয়া সড়কে ওই হামলা ও ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ইঞ্জিন মিস্ত্রী উপজেলার মেকুরখির্দ্দা গ্রামের তারেক মালিথা তার এজাহারে উল্লেখ করেছে, শহরের আয়েশা তেলাপাম্প এলাকায় মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে তার একটি প্রতিষ্ঠান আছে। কাজ শেষে রাত দেড়টার দিকে মটরসাইকেলে বাড়ীতে ফিরছিল। পথে দুলাল মুন্দিয়া সড়কে বড় পুকুর নামক স্থানে পৌছালে দুলাল মুন্দিয়া গ্রামের ফরিদ, জসীম মন্ডল, জালাল, মফিজ জোয়ারদ্দার, কামাল হোসেন, আরিফ হোসেন, সাগর হোসেন ও মোশারেফ সহ ১০/১২ জন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তাকে মারপিট করে মটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপরও ছিনতাইকারীরা তাকে আটকে রেখে স্বজনদের ফোন দিয়ে আসতে বলে। এ সময় তারেক মালিথার ফোন পেয়ে তাৎক্ষনিক শহর থেকে তার প্রতিষ্ঠানের নাইটগার্ড লিমন হোসেন, সাইফুল ইসলাম, গৌতম কুমার ও সাইফুল্লাহ ঘটনাস্থলে আসে। ছিনতাইকারীরা তাদেরকেও লাঠিসোঠা দিয়ে মারপিট শুরু করে। এদের মধ্যে থেকে একজন পালিয়ে গেলেও গৌতমকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। এবং সবার নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের থেকে পালিয়ে যাওয়া একজন ৯৯৯ এ ফোন দিলে কিছু সময়ের মধ্যেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই