1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় ওয়ানশুটারগানসহ এক যুবক গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

কালিয়ায় ওয়ানশুটারগানসহ এক যুবক গ্রেফতার

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ Time View

কালিয়ায় ওয়ানশুটারগানসহ এক যুবক গ্রেফতার

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইলের কালিয়ায় ওয়ান শুটারগানসহ মো. হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতকে মঙ্গলবার বিকালে কালিয়া থানায় হস্তান্তর করে। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‌্যাব-৬ এর স্পশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালিয়া উপজেলার বিলদুড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। তখন খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলদুড়িয়া উওর গ্রামে অভিযান চালিয়ে চন্ডিনগর গ্রামের মো. দুলু সরদারের ছেলে মোহম্মদ হোসেন সরদারকে গ্রেফতার করে। ওই সময় তার স্বীকারোক্তি মোতাবেক ১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে র‌্যাব সদস্যরা। কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মো. হোসেন সরদারকে একটি ওয়ানশুটারগানসহ কালিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৬।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
০৮/১০/২০২৪
০১৭১১৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই