1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীর গোয়ালন্দে মুরগীর খামারে বিষ্ঠা সংগ্রহে গিয়ে - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে মুরগীর খামারে বিষ্ঠা সংগ্রহে গিয়ে

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪০ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে মুরগীর খামারে বিষ্ঠা সংগ্রহে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

 

সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পিয়ার আলী মোড় সংলগ্ন তেনাপঁচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির ফকির রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওমর ফকিরের ছেলে।

নিহত জাকির ফকিরের প্রতিবেশী মো. হবি শেখ বলেন, জাকির ও আমি প্রতিদিন বিভিন্ন হ্যাচারী থেকে মুরগীর বিষ্ঠা সংগ্রহ করে কলা বাগানে বিক্রি করি। প্রতিদিনের মতো আজও দুজন দুটি ভ্যান নিয়ে তেনাপঁচা এলাকার পদ্মা হ্যাচারীর মালিক শহিদুল ইসলাম ওরফে কুতাই নামে একজনের মুরগীর খামারের নিচে বিষ্ঠা সংগ্রহ করছিলাম। জাকির আমার পাশের শেডে বিষ্ঠা সংগ্রহ করার সময় খামারের কাটাতারের বেড়ার সাথে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমি দ্রুত জাকিরকে আমার ভ্যানে তুলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিরি আরও বলেন, শিয়াল ও বনবিড়ালের আক্রমণ থেকে মুরগীকে রক্ষা করতে ওই খামারের চারপাশে কাটাতারের বেড়ায় রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখা হয়। যা সকালেও বন্ধ করা হয়নি। বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমরা বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শরীফুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০ টার দিকে বিদ্যুৎপৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই লোকটি মারা যান। পরে আমরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব আহম্মেদ বলেন, রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা তদন্তে সঠিক তথ্য পাওয়া যাবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই