1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে আটক সাবেক ভূমি মন্ত্রী। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে আটক সাবেক ভূমি মন্ত্রী।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে আটক সাবেক ভূমি মন্ত্রী।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক সাবেক ভূমি মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। সাবেক ভূমি মন্ত্রী কে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আাদালত। সোমবার (৭ অক্টেবার) বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা চত্তরে অবস্থিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ আদেশ দেন। তাকে রাজধানী ঢাকার একটি মামলায় আটক দেখানো হয়েছে। শুনানির সময় রাষ্ট্র পক্ষের কোন আইনজীবি উপস্থিত না থাকলেও আসামি পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. জিয়াউর রহমান ও আরিফুজ্জামান টুকু। বিচার শেষে তারা উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা না বলে দ্রুত আদালত ত্যাগ করেন। রোববার রাত ১০ টার দিকে শ্রীনাথপুর সীমান্তের ভবনগর নামক স্থান থেকে তাকে আটক করে ৫৮ বিজিবি। সে সময় তার সাথে একজন নারী ও দুইজন পুরুষ ছিলেন। ভারতে পালানোর আগে মাথা ন্যাড়া ও গোফ কামিয়ে ফেলেন এক সময়ের প্রভাবশালী মন্ত্রী। আটকের পর বিজিবি তাকে মহেশপুর থানায় সোপর্দ করে। মহেশপুর থানা পুলিশ সোমবার (৭ অক্টোবার) বিকালে প্রভাবশালী এ মন্ত্রীকে আদালতে তোলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের দুই মাসের মাথায় ভারতে পালানোর সময় আটক হলেন খুলনার ডুমুরিয়ার আতংক সাবেক ভূমি মন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই