1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত

মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View

মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৭ অক্টোবর)সকালে উপজেলা বিএনপির আয়োজনে মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য,মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, আনন্দমূখর পরিবেশে সকলে মিলেমিশে যেন পূজা উদযাপন করতে পারে,সকলকে সে দিকে নজর রাখতে হবে। এছাড়াও তিনি বিএনপির নেতৃবৃন্দকে প্রত্যেকটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজর দেওয়ার নির্দেশনা প্রদান করেন। পরে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে দেশরত্ন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর সঞ্চালনায়,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনর রশীদ,সাবেক ভিপি গোলাম মোস্তফা,পৌর বিএনপির সদস্য সচিব এড.হান্নান শেখ,উপজেলা শ্রমিক দলের সভাপতি,সাবেক কমিশনার বাবুল আকন্দ,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম,সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,মনোহরদী পৌরসভার যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল,যুগ্ম-আহ্বায়ক সালাহউদ্দিন সালাহ্ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক,বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই