1. admin@banglarmuktokontho.com : admin :
সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে মানববন্ধন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে মানববন্ধন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করার দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে চাকুরি প্রার্থীরা।

সোমবার( ৭ অক্টোবর) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক চাকুরি প্রত্যাশী প্রার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সেশনজটসহ নানা কারণে নির্দিষ্ট সময়ে ছাত্রজীবন শেষ হচ্ছে না। লেখাপড়া শেষ করার পর অনেকের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা থাকছে না। এছাড়া বিভিন্ন কারণে নিয়োগ স্থগিত হওয়াসহ চাকুরিতে প্রবেশের সময়সীমা পার হয়ে যাচ্ছে। এতে অনেকেই চাকুরি না পেয়ে বেকারত্বের অভিশপ্ত জীবনযাপন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি চাকুরিতে প্রবেশের শেষ বয়সসীমা ৩০ বছর বৈষম্যের শামিল। অবিলম্বে সরকারি চাকুরিতে বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপনের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই