1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীতে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার(৬ অক্টোবর) বিকালে সদর উপজেলার ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক)এর সহযোগিতায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ পরিচালক বায়েজিদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সস্পাদক আলতাফ হোসেন নাজিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রায়হানা সরকার।

এসময় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভুইয়া,মনজিল এ মিল্লাত, আসাদুজ্জামান রিপন, বেলায়েত হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই