1. admin@banglarmuktokontho.com : admin :
রংপুর বিভাগ লালমনিরহাট জেলা ১৫ বিজিবি কর্তৃক পাঁচটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ।

রংপুর বিভাগ লালমনিরহাট জেলা ১৫ বিজিবি কর্তৃক পাঁচটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

রংপুর বিভাগ লালমনিরহাট জেলা ১৫ বিজিবি কর্তৃক পাঁচটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় শহীদুল ইসলাম (৫২) কে স্বর্ণের বারসহ আটক করেন গঙ্গারহাট বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা।

শহীদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের,
মৃত সফর উদ্দিনের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি সূত্রে জানা যায়,লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর অধীনস্থ গঙ্গারহাট বিওপির হাবিলদার মোহাম্মদ আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুড়িগ্রাম জেলার গঙ্গারহাট বিওপির দায়িত্বপূর্ণ গঙ্গারহাট নামক এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন লোক ভারতে স্বর্ণ পাচার করবে উক্ত সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে একটি বিশেষ দল অনুমানিক ৯:১৫ মিনিটে বিওপি হতে অনুমানিক ৭০ গজ উত্তর দিকে সীমান্ত পিলার ৯৩৯/ ৭এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবিগিস (জেলা কুড়িগ্রাম ,থানা ফুলবাড়ি) নামক স্থানে রাস্তার পাশে ওত পেতে থাকে।

পরবর্তীতে আজ ৯:৩০ মিনিটে বিজিবির টহল রত দল সোর্সের দেয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেল যোগে একজন ব্যক্তিকে আসতে দেখতে পেলে তাকে আটক করলে সে মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে

বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরিহিত অন্তরবাসের পকেটের মধ্যে কস্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুইটি প্যাকেট উদ্ধার করলে ৫ টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকিত স্বর্ণের ওজন ৫৬৬.৬৫ গ্রাম। (৪৮ভরি ০৯ আনা ২ রতি ০৫ পয়েন্টে) যার বর্তমান বাজার মূল্য ৬৬,৭৭,৪০৩ টাকা।

এ বিষয়ে লালমনিরহাট (১৫বিজিবি)র’ ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সীমান্তে চোরাচালান রোধে আমরা সব সময় কঠোর অবস্থানে রয়েছি।
সুশীল সমাজের জনগণ মনে করেন বাংলাদেশের বর্ডার ঘিরে ভারতীয় বডার, মাদক ও চোরাচালান রোখে বিজিবি র সংখ্যা বাড়ানো প্রয়োজন।
বর্ডার পেরিয়ে কোটি কোটি টাকার মাদক বাংলাদেশে প্রতি দিন প্রবেশ করে কি ভাবে? প্রয়োজনে বিজিবির সংখ্যা বাড়ানো হোক বাংলাদেশ ভারতের বর্ডার জুড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই