1. admin@banglarmuktokontho.com : admin :
চুয়াডাঙ্গায় হুন্ডির নগদ ২৩, লাখ টাকাসহ দুজন আটক। - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

চুয়াডাঙ্গায় হুন্ডির নগদ ২৩, লাখ টাকাসহ দুজন আটক।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

চুয়াডাঙ্গায় হুন্ডির নগদ ২৩, লাখ টাকাসহ দুজন আটক।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

২৫,সেপ্টেম্বর-২০২৪-ইং

চুয়াডাঙ্গার দর্শনায় হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. আরিফুল ইসলাম (২৬) ও মো. শওকত (৫২)।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের (পিএসসি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একটি কালো রঙের ব্যাগসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই