1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নড়াইলে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ের অভাব, নকল সাংবাদিক দমনে স্বচ্ছতার তাগিদ বিশ্লেষকদের নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: অধিকার রক্ষার লড়াই হোক উৎসবের চেয়েও বড় হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

নরসিংদীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

নরসিংদীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী

নরসিংদীর বেলাবতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২২ সেপ্টেম্বর)বিকালে পাটুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে ৩ নির্বাচিত বারের সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বিগত আওয়ামী সরকার আমলের নৈরাজ্যের কথা তুলে ধরেন এবং আসন্ন দূর্গাপূজায় কোন দুষ্কৃতকারী যেন কোন অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বেলাব উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব,মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন সহ বেলাব এবং মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই