1. admin@banglarmuktokontho.com : admin :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান কবি মোছাঃ শারমিন মল্লিকের আরেকটি কবিতা প্রকাশিত। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান কবি মোছাঃ শারমিন মল্লিকের আরেকটি কবিতা প্রকাশিত।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ Time View

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান কবি মোছাঃ শারমিন মল্লিকের আরেকটি কবিতা প্রকাশিত।

মোহন আলী স্টাফ রিপোর্টার।

কবিতার নাম
অবহেলিত মানুষ।

কবির নাম: মোছা: শারমিন মল্লিক

অতি নিরীহ গ্রাম গৃহ জনজালে করে বাস
নেতাজির কথা, করে নত মাথা, করে নিয়ে বিশ্বাস।
করেছেন ওয়াদা, পেলে ক্ষমতা,গড়বে সোনার দেশ,
গড়েছে বাড়ি, কিনেছে গাড়ি, রাজ কোষ করে শেষ।

না গড়লে দেশ, ক্ষমতা হবে শেষ, হিসাব চাইবে জাতী,
দেশ গড়ার নামে, শেষে পুরো চালায় দুর্নীতি।
পাইনা বিচার দুর্বল যারা স্বীকার প্রতিটা ঘরে,
জালিম মশাই, দিব্যি ঘুমায়, মজলুম কারাগারে।

হালের বলদ কেনার তরে চাষা করে ঋণ,
মেয়াদ শেষে, কড়ায় কষে, না খেয়ে গেছে দিন।
শত কোটি টাকা, ঋণ খেলাফি বেটা, বাড়ায় শিল্পপতি
ঘুষ খেয়ে শেষে, রাই দেন কোটে, স্বয়ং বিচারপতি

অভাব অনটন, শাসনের শোষণ, নিত্য দিনের সাথী,
ক্ষমতার বলে, নির্দ্বিধায় মারে, গরিবের পেটে লাথি।
ক্ষেত ভালোবাসি, ফলাই চাষি, শস্য শ্যামল দানা,
সেই ফসলের মালিক হতে চাই ওরা কেমন বেহায়াপনা।

পেটে দিতে ভাত, খাটে দিনরাত,কুলি, শ্রমিক, দিনমজুর,
তার থেকে, শাড়ে ২০ টাকা হারে, রেখে দেয় বড় হুজুর।
যাদের পেশী শক্তি, তাদের রাজনীতির চাকা চলে ,
তারায় আজকে নিষ্পোষিত রাজনীতির চাকা তলে ।

সবার সামনে, দিবা লগ্নে, নেতারা করায় হামলা,
তাদের রক্ষার, নেতা করে আবদার, বিতর্কিত ত্রামলা।
মিথ্যার বিচার চাইতে এবার হাজির হইলো থানা,
ওসি বলে মামলা, পাবেনা একলা, এমপি সাহেবের মানা,

ফাইল করে হাতে, চাকরি গেলে নিতে, যাইবে অফিসে।
লীগ করি না দল করি প্রশ্ন করেন বসে,
উচ্চ ডিগ্রি নিয়ে মোদের বেকার ঘুরতে হয়।
এমপির ছেলে হতে পারলে গাধারও চাকরি হয়,

এমপি যারা হচ্ছে তারা নির্যাতনের শিকার।
রেখে হাতে হাত, মিলে কাঁধে কাঁধ, করবো অঙ্গীকার,
ভেঙে দাও সব, মুনাফেকের কলরব, কালো কুৎসিত হাত।
চির তরে বিদায়, করে দিতে চাই, পঁচিশে মার্চের রাত,

নিরীহ বলে নানা কৌশলে করছে কত উপহাস।
সমাজের ওপর, দিয়েছে ঠোকর, ভয়-ভীতি সন্ত্রাস,
নেতার ছেলে, ক্ষমতার বলে, বোনে গেছে রঙ্গবাজ।
সমাজ সেবার নামে, করছে গোপনে, নিরব চাঁদাবাজ,

পাক হানাদের নির্যাতনের সাক্ষী ইতিহাস।
বীর বাঙালি নয়কো কাপুরুষ এ আমার বিশ্বাস,
আছে নির্যাতিত যত অবহেলিত শিক্ষিত জনতা ।
কামার, কুমার, জেলে, তাতী গড়ে তুলো একতা,

বুকে বুক মিলে চলো সকলে ভয়কে করে তুচ্ছ।
মুমিন বান্দার জয় হবে নিশ্চই জীবন সাজাবো গুচ্ছ,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই