1. admin@banglarmuktokontho.com : admin :
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগে - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগে

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধঃ
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৩ Time View

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগমাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।
ফেজবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা।
সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে ১৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আঁধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ।
বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেইল (office@albd.org) থেকে দলের কর্মসূচির তথ্যসহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো।
ফেরিফায়েড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইড www.albd.org এ আপলোড করা হতো। তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ই-মেইল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই