1. admin@banglarmuktokontho.com : admin :
রংপুর জেলা মহানগর আওয়ালীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে, - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

রংপুর জেলা মহানগর আওয়ালীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে,

রংপুর থেকে, মো:রাওফুল বরাত বাঁধন ঢালী।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ Time View

রংপুর জেলা মহানগর আওয়ালীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে,

রংপুর থেকে, মো:রাওফুল বরাত বাঁধন ঢালী।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন আমলী আদালত-২-এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন।
রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর পৃথিস কুমার জানান, ‘কড়া নিরাপত্তায় সকাল ৯টায় এই আদালতে তাকে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান তিনি। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।বাদি পক্ষের নিজস্ব কোনো আইনজীবী ছিল না। তবে লিগাল এইডের আইনজীবী ইফতা আক্তার বানু তুষার কান্তি মন্ডলের পক্ষে শুনানি করেন। তিনি জানান, ‘আমি আদালতে তাকে জামিন দেয়ার আবেদন করি। কিন্তু আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ১৯ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন একটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। ১৮ আগস্ট তার বাবা আব্দুর রহমান রংপুর অতিরিক্ত চিফ আদালতে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুষার কান্তি মন্ডলসহ ৪০ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ১৯ আগস্ট কোতয়ালি থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘তুষার কান্তি মন্ডলকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে চারটি হত্যা মামলা। মামলাগুলো হচ্ছে, শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই