1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

নড়াইলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ

মো.রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

নড়াইলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ

মো.রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদর উপজেলা হিজলডাঙ্গা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাসিবুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১২ টার দিকে হিজলডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এসময় বক্তব্য দেন, জগৎনাথ বিশ্বাস, ইউপি সদস্য সুজন গাইন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাঞ্চিরাম বিশ্বাস প্রমুখ। বক্তারা স¤প্রতি সময়ে বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ৩ টি পদে অনিয়ম, দূর্নীতি, সেচ্ছাচারিতা ও অর্থ লেনদেন সর্বপরি অনিয়ম হয়েছে বলে দাবি করেন। অপরদিকে টাকা নেওয়ার বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনসম্মুখে শিকার করেছেন। তার ভিডিও প্রমান রয়েছে। লেনদেনকৃত অর্থ স্কুলের উন্নয়ন কাজে ব্যায় করারও দাবি জানানো হয়েছে। এ বিষয়ে হিজলডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান জানান, নিয়োগে কোন অর্থ লেনদেনের সঙ্গে আমি জড়িত নই। যা কিছু হয়েছে সেটি সাবেক সভাপতি বলতে পারবে। নড়াইল জেলা শিক্ষা অফিসার, মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
১২/০৯/২০২৪
০১৯১১-৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই