1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীতে টর্নেডোয় ১১ বসতঘর বিধ্বস্ত - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

নোয়াখালীতে টর্নেডোয় ১১ বসতঘর বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সুবর্ণচরে টর্নেডোয় ১১ বসতঘর বিধস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল মঙ্গবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চর আমানউল্যহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বুধবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আকস্মিকভাবে টর্নেডো শুরু হয়। এক-দুই মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে চর আমানউল্যাহ ইউনিয়নের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের আবুল কালাম, মো. রাশেদ, নুরুল হক, মো. আজাদ ও আবুল কামের বসতঘরসহ ১১টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ টর্নেডোতে বসতবাড়ি ছাড়াও বহু গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, আকস্মিক টর্নেডোতে চর আমানউল্যাহ ইউনিয়নের কয়েকটি বাড়ির কমপক্ষে ১১টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বাকিগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। ভুক্তভোগী পরিবার গুলোকে ঘর নির্মাণে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই