1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির অবস্থান কর্মসূচি পালিত ।া - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির অবস্থান কর্মসূচি পালিত ।া

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ০১৭১৭৫৯০৪৪৪
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির অবস্থান কর্মসূচি পালিত ।
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গী উপজেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি । ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি পালন করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীরা। বালিয়াডাঙ্গী
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ আলোম এর সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহাবুবুর রহমান এর তত্ত্বাবধানে সকালে বিএনপির বালিয়াডাঙ্গী উপজেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে সামনে এসে শেষ করে অবস্থান কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা। এর আগে অবস্থান কর্মসূচি ঘিরে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বিএনপির বালিয়াডাঙ্গী উপজেলা কার্যালয়ে এসে জড়ো হয়। শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অবস্থান কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই