1. admin@banglarmuktokontho.com : admin :
সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১০ Time View

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের দয়ারাম ভূইয়া বাড়িতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে দীনেশ চন্দ্র সাহার পুত্র যপন সাহা বলেন, বিগত ৬ আগস্ট ২০২৪ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যায় লাড়কি ঘরের উইপোকা নিধনের উদ্দেশ্যে আমাদের গ্রামের হোসেন মিয়ার দোকান থেকে প্লাস্টিকের বোতলে করে সাইকেল যোগে কেরোসিন তেল আনার সময় বাড়ির দরজার পাশ দিয়ে যাওয়ার সময় ঝাঁকুনিতে বর্ণিত প্লাস্টিক বোতল থেকে পাশে বসতবাড়ির সদর দরজায় কিছু কেরোসিন অজান্তে পড়লেও পড়তে পারে বলে জানান।

বাংলাদেশের বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কিছু কুচক্রী মহল সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কেরোসিন পড়াকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

যপন সাহা সংবাদ সম্মেলনে জানান, সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেন আমাদের মন্দির সম্পূর্ণ অক্ষত, কোন প্রকার নষ্ট বা আগুনের কোন আলামত নেই। কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে মন্দির পোড়ানোর সংবাদ প্রচার করে আমাদের ঐতিহ্য সম্বলিত দয়া রাম ভূঁঞা বাড়ির পারিবারিক সুনাম হয়েছে।

উক্ত সংবাদ প্রচারে তার ও তার পরিবারের পক্ষ থেকে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জুলটন সাহা, শিবু চন্দ্র দেবনাথ ও প্রতিবেশী চৌধুরী মিয়া। তাঁরা জানান, উক্ত বাড়ির পারিবারিক মন্দিরে পূজারীগণ আরাধনা করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই