1. admin@banglarmuktokontho.com : admin :
জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার? কোথায় আজ মানবতা,নিরব জাতি কাঁদছে দেশ কবে হবে এই নিষ্ঠুরতার শেষ!

জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ??

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

পাবনার ফরিদপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবির সজিবকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু প্রিন্ট মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

প্রকৃত ঘটনা হলো, ফরিদপুর উপজেলার তেঁতুলতলা এলাকায় একটি দোকানের মালিক ও ভাড়াটিয়ার ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বৃদ্ধি পেয়ে লাঠিসোঁটা নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন কবির সজিব, সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।

ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা উক্ত দুই পক্ষকে শান্ত করার এবং মারামারি বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু দুঃখজনকভাবে সেই শান্তিপূর্ণ ভূমিকা বিকৃত করে একটি কুচক্রী মহল ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ফরিদপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা দৃঢ়ভাবে দাবি করছেন। এটি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।

আমরা এই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই