1. admin@banglarmuktokontho.com : admin :
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:=
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে কালিয়া উপজেলায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃত্ব একত্রিত হয়ে পূজা উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং দূর্গাপূজার সময় জনসমাগম নিয়ন্ত্রণসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার বক্তব্যে বলেন, “উপজেলার প্রতিটি পূজা মন্ডবের নিরাপত্তা, সরাসরি জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের কার্যকরী তদারকি নিশ্চিত করতে আমরা প্রস্তুত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময় সভার শেষে প্রধান অতিথি কালিয়ার বিভিন্ন পূজা মন্ডবে সরকারি অনুদানের চেক বিতরণ করেন। তিনি সকল পূজা মন্ডপ ও কমিটিকে দায়িত্বশীল আচরণ, নিরাপদ পরিবেশ এবং সামাজিক সচেতনতা বজায় রাখার জন্য আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী পূজা উদযাপনকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অতিরিক্ত দায়িত্ব নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই