1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি প্রয়াত কাজী খলিলুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জামায়াতের ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, খুলনার সাংবাদিক রাশেদুল ইসলাম। ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন পৌরসভার প্রশাসক কাওসার হোসেন, দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শফিক, কামাল মল্লিক, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, জহিরুল ইসলামসহ আরও অনেকে।
সভায় বক্তারা প্রয়াত কাজী খলিলুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই