1. admin@banglarmuktokontho.com : admin :
দেশে ফিরে রেললাইনে মাথা দিয়ে কাতার প্রবাসীর আত্মহত্যা - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

দেশে ফিরে রেললাইনে মাথা দিয়ে কাতার প্রবাসীর আত্মহত্যা

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: -
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ Time View

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: -বাংলাদেশে ফিরেই রেললাইনে মাথা দিয়ে মো.আবুল বাশার ওরফে দুলাল (৫৫) নামে এক কাতার প্রবাসী আত্মহত্যা করেছেন।সোমবার ( ৭ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।  নিহত দুলাল জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের হাজী নুকুল বেপারী বাড়ির আব্দুল মালেকের ছেলে। রেলওয়ে পুলিশ জানায়, বিভিন্ন মেয়াদে দুলাল গত ২৪ বছর ধরে কাতার থাকেন। গত ৪ মাস আগে তিনি দেশ থেকে কাতার যান। সোমবার সকাল সোয়া ৭টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাংলাদেশে ফিরেন। এরপর একুশে পরিবহনের একটি বাসে করে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তায় আসেন। পরবর্তীতে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন।  ওই সময় কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী গ্রামী সমতট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।  যোগাযোগ করা হলে চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বর্তমানে মরদেহ বেগমগঞ্জ চৌমুহনী রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিবার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। তবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই