1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি!

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৫ Time View

ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি!

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেছে। বুধবার (২এপ্রিল) দুপুর ১টার দিকে সেনাবাহিনীর ঠাকুর গাঁও অস্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিনের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনা বাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও ছিল। সরে জমিন দেখা যায়,দুপুর ১টার দিকে শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ পল্লীবিদ্যুৎ সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে মোটর সাইকেল,প্রাইভেটকার,যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন গুলোকে আলাদা আলাদাভাবে চেক করছে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। রাস্তায় সেনা বাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা। অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান,এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে,মানুষ তত শান্তিতে থাকতে পারবে। রফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন,ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় যেভাবে চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে,তাতে করে এভাবে সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলমান থাকলে অপরাধ কমবে। হেলমেট না থাকার কারণে জরিমানা খাওয়া রিফাত নামে এক মোটরসাইকেল চালক বলেন,জরুরি কাজে বালিয়াডাঙ্গী উপজেলায় গিয়েছিলাম। হেলমেট নিয়ে বের হইনি,তাই মামলা খেতে হয়েছে। এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সচরাচর সেনাবাহিনীর অভিযানে পড়তে হয়নি। তবে বিভিন্ন জায়গায় এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকটা কমে আসবে। সেনাবাহিনীর অভিযান সব সময় থাকা উচিত। ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজার বলেন,সেনাবাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে আমরা সঙ্গে এসেছি। তারা গাড়ি থামিয়ে অবৈধ কোনো কিছু আছে কিনা এসব বিষয়ে তল্লাশি করছে। পাশাপাশি যেসব যানবাহন কাগজপত্র,চালকের লাইসেন্স কিংবা ট্রাফিক আইনের অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের বিষয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুব উদ্দিন বলেন,অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি,যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়া চুরি,ছিনতাই ও ডাকাতিসহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই