1. admin@banglarmuktokontho.com : admin :
ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি, তাহেরপুরে গ্রেফতার কিশোর - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি, তাহেরপুরে গ্রেফতার কিশোর

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬৩৫ Time View

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি, তাহেরপুরে গ্রেফতার কিশোর

রিপোর্টঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।-
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করায় শ্রী পার্থ দাস নামে এক হিন্দু কিশোরকে গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
সে তাহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও চাউল ব্যবসায়ী শ্রী কালিপদ দাসের ছেলে। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিক্ষিদ্ধ জনতা ও ছাত্ররা ছুটে এসে পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে এবং তার শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী জানায়, পার্থর দাস তার ব্যবহাত ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সা.ও তার মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।৷তার প্রতিবাদে একাধিক ব্যক্তি পাল্টা মন্তব্য করেন। সে তাদেরকেও গালমন্দ করে মন্তব্য করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে একাধিক ব্যক্তি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে মৌখিক অভিযোগ করলে রাত সাড়ে ১০টা দিকে পুলিশ তাকে তার নিজ বাসা তেলিপাড়া থেকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। পার্থর দাস গ্রেফতার খবরে এলাকার বিক্ষিদ্ধ জনতা মুসল্লি ও ছাত্ররা তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ছুটে গিয়ে ঘেরাও করে এবং তার শাস্তির দাবি জানান। এ সময় পার্থর দাসকে পুলিশ ভ্যানযোগে থানায় নিয়ে যাবার সময় বিক্ষিদ্ধ জনতা মুসল্লি পুলিশ ভ্যান ভাংচুর করে। পরে খবর পেয়ে বাগমারা থানার (ওসি) তৌহিদুল ইসলাম ও ওসি (তদন্ত) রফিকুল ইসলাম শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পার্থকে পুলিশ হেফাজতে রাখা ছিলো বলে একাধিক সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই