1. admin@banglarmuktokontho.com : admin :
লক্ষ্মীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪

লক্ষ্মীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মো:নুর হোসেন(লক্ষ্মীপুর প্রতিনিধি):
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

লক্ষ্মীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মো:নুর হোসেন(লক্ষ্মীপুর প্রতিনিধি):
রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের পাশাপাশি প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটায় রামগঞ্জ উপজেলাস্থ বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ মুসুল্লীদের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়।
বুধবার বাদ যোহর সম্মিলিত ছাত্র-জনতা এবং মুসুল্লীগন রামগঞ্জ শহরস্থ পুলিশ বক্সের সামনে এসে জড়ো হয়। পরে এক বিক্ষোভ মিছিল পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক,পৌরসভা চত্ত্বর,রামগঞ্জ কাঁচা বাজার,রামগঞ্জ মধ্য বাজার, নূরপ্লাজা চত্ত্বর,পাটবাজার,কলাবাগান,কাঠবাজার,মৌলুভী বাজার,সোনাপুর চৌরাস্তা,কলেজ গেইট হয়ে ফের পুলিশ বক্সের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা ভারতের মদদপুষ্ট ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে এই সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান এবং আইনজীবী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান। এসময় বক্তব্য রেখেছেন রামগঞ্জ উপজেলা কাওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মাওঃ ইমরান হোসেন,রামগঞ্জ সাব রেজিঃ মসজিদের ঈমাম মাওঃ হাবিবুর রহমান,আউগানখিল কাওমী মাদ্রাসার শিক্ষক মুফতী শরীফুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি তামিমুল ইসলাম, তাফিমুল ইসলাম,নাঈমুল ইসলাম,মোঃ ফাহিম হোসেন, শিবির নেতা আরমান হোসেন,মোঃ জুয়েল হোসেন সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই