1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীতে কবরস্থানের দেয়াল ধসে শিশুর মৃত্যু,আহত ৬ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

নোয়াখালীতে কবরস্থানের দেয়াল ধসে শিশুর মৃত্যু,আহত ৬

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালীঃ-
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

নোয়াখালীতে কবরস্থানের দেয়াল ধসে শিশুর মৃত্যু,আহত ৬

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালীঃ—— নোয়াখালীর বেগগঞ্জ উপজেলায় কবরস্থানের দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো.ফয়সাল হোসেন (৯) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো. মিজান ওরফে বাহাদুরের ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জিরতলী টু মজুমদার হাট সড়ক সংলগ্ন তাজুল ইসলাম মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
জানা যায়,নিহত ফয়সাল আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে সে ক্লাসে আসে। বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসার ক্লাস বিরতি চলাকালীন মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা বেকু মেশিন দেখতে চলে যায় ফয়সাল। সে মাদরাসা থেকে বের হয়ে তাজুল মিয়ার বাড়ির কবরস্থানে কাছে পৌঁছানোর সাথে সাথে কবর স্থানের দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও ৬জন পথচারী গুরুত্বর আহত হয়। আহতরা ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,সড়কের কাজে ব্যবহৃত বেকু মেশিন আজ সকালে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কবর স্থানের দেয়ালের ওপর দিয়ে বেকু মেশিনের মাথার অংশ কবরস্থানের দিকে মুখ করে রেখে মেশিনটি ঠিক করা হয়। বেকু মেশিনের ভারে দেয়াল নড়বড়ে হয়ে পরবর্তীতে ধসে পড়ে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই