1. admin@banglarmuktokontho.com : admin :
জনতা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন মজিবর রহমান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনতা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন মজিবর রহমান

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

জনতা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন মজিবর রহমান

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-
রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসির এমডি হিসেবে মো.মজিবর রহমান গত বৃহস্পতিবার যোগদান করেছেন।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ করা হয়। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকে এমডি হিসেবে কর্মরত ছিলেন। মো.মজিবর রহমান ১৯৯৮ সালে রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র অফিসার হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক,জোনাল অফিসের জোনাল হেড, বিভাগীয় কার্যালয়ের প্রধান এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রূপালী ব্যাংক পিএলসি’র মহা ব্যবস্থাপক পদ থেকে পদোন্নতিপ্রাপ্ত হয়ে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন হাসাদিয়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিএসসি অনার্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স এবং এগ্রি কালচারাল প্রডাকশন ইকোনমিক্সে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স,বাংলাদেশ (আইবিবি) থেকে জেএআইবিবি ও ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ,কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। এছাড়াও স্বীকৃত জার্নালে তার কয়েকটি গবেষণা মূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্র্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও আজীবন সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই