1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগর উপজেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ নিলেন অধ্যাপক হেসাব উদ্দিন - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুজানগর উপজেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ নিলেন অধ্যাপক হেসাব উদ্দিন

এম এ আলিম রিপন,স্টাফ রিপোর্টার পাবনা:-
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

সুজানগর উপজেলা জামায়াতের নতুন আমীর হিসেবে শপথ নিলেন অধ্যাপক হেসাব উদ্দিন

এম এ আলিম রিপন,স্টাফ রিপোর্টার পাবনা:-বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নব নির্বাচিত আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ কার্যকালের জন্য উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক এ ছাত্রশিবির নেতা । নবনির্বাচিত উপজেলা আমীর কে এম হেসাব উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান। নবনির্বাচিত সুজানগর উপজেলা আমীর কে এম হেসাব উদ্দিন এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি,জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পরিচালক,বাংলাদেশ জামায়েতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর ও সুজানগর উপজেলা শাখার সেক্রেটারী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। শুক্রবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সুজানগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন ও নবনির্বাচিত উপজেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো.জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যন্ট সেক্রেটারী অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।অন্যদের মাঝে বক্তব্য দেন জামায়াতের পাবনা পৌরসভার শূরা সদস্য হাবিবুল্লাহ বাহার,জেলা সহকারী অফিস সেক্রেটারী আসাদুজ্জামান। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার নায়েবে আমীর রফিকুল ইসলাম ও আমীর ফারুক-ই আযমসহ জামায়াত এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই